বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিপিএলের ধারাভাষ্যে তামিম

তামিম ইকবাল, বাইশ গজে ব্যাট হাতে যার থাকার কথা ছিল মাঠে। তার দল বাদ পড়ে যায় প্লে-অফের আগেই। তা যেন তার জন্য নতুন পথ খুলে দিল! বাইশ গজের খেলা বর্ণনা করতে তাকে দেখা গেল ধারাভাষ্য কক্ষে মাইক্রোফোন হাতে। ব্যাটার, ক্রিকেটার পরিচয় বদলে তিনি হয়ে গেলেন ধারাভাষ্যকার!

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এলিমিনেটর ম্যাচে রাউন্ড রবিন লিগে তৃতীয়-চতুর্থ হওয়া দুই দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের খেলায় এই ধারাভাষ্য কক্ষে তাকে দেখা যায়।

খুলনার ইনিংসের পাওয়ার প্লে শেষে টিভি ক্যামেরা ধরা হয় ধারাভাষ্য কক্ষের দিকে। তখন দেখা যায় জিম্বাবুইয়ান ধারাভাষ্যকার এড রেইন্সফোর্ডের সঙ্গে মাইক হাতে কথা বলছেন বাংলাদেশের তারকা ব্যাটার ও ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, যা সবার কাছেই চমক হিসেবে আসে। তখন তামিমকে নিজের ব্যাটিং সম্পর্কে কথা বলতে শোনা যায়। পাশাপাশি মাঠে ব্যাট করতে থাকা কাছের বন্ধু মুশফিকুর রহিম সম্পর্কেও। খানিক পরে ধারাভাষ্যে আসেন আতহার আলি খান। তিনি জানান, তামিম তার অন্যতম পছন্দের খেলোয়াড়। জবাবে অগ্রজ আতহারকে নিজের অন্যতম প্রিয় ব্যক্তি হিসেবে মন্তব্য করেন তামিম। প্রায় ৬ ওভারের মতো টানা ধারাভাষ্য দেন তামিম। এরপর তিনি আসেন প্রেসবক্সেও। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিজের নতুন তবে অস্থায়ী পরিচয় নিয়ে হালকা খুনসুটিও হয় তামিমের। প্রেসবক্সে কিছু সময় কাটিয়ে চলে যান দেশসেরা এ ওপেনার।

শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনাকে সাত রানে হারিয়েছে চিটাগং। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ এলিমিনেটরে টস জিতে ফিল্ডিং নেয় খুলনা। ক্যারিবীয় তারকার ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে ১৯০ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় চিটাগং চ্যালেঞ্জার্স। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান করে খুলনা।

৭ রানে ম্যাচ হারে আসর থেকে ছিটকে গেল খুলনা টাইগার্স। আর জয়ী হয়ে চিটাগং চ্যালেঞ্জার্স প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের পরাজিত দলের বিপক্ষে খেলবে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী