শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সৌদি বিমান হামলায় ইয়েমেনের টেলিকমিউনিকেশন ভবন ধ্বংস

ইয়েমেনের রাজধানী সানার ওপর সৌদি আরবের ভয়াবহ বিমান হামলায় আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স কোম্পানির একটি ভবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

তিন সপ্তাহ আগে ইয়েমেনের ওপর সৌদি আরবের এ ধরনের হামলায় সারাদেশের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর নতুন করে এ হামলা চালানো হলো।

স্থানীয় সময় রবিবার রাত দুইটায় সানার আস-সাওরা এলাকায় সৌদি জঙ্গিবিমান থেকে দুই দফা হামলা চালানো হয় এবং এতে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। হামলায় ওই ভবন ছাড়াও আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানুয়ারি মাসের শেষদিকে সৌদির জঙ্গিবিমান থেকে শহরের টেলিকমিউনিকেশন ভবনে হামলা চালানো হয়। যার ফলে ইয়েমেন জুড়ে কয়েকদিন যাবত ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ছিল।

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ বলছে, ইয়েমেনি টেলিকমিউনিকেশন ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের হামলা চালানোর মূল কারণ হচ্ছে-তারা ইয়েমেনের ওপর আরো হত্যা এবং অপরাধযজ্ঞ চালাতে চায় এবং সে খবর যাতে আন্তর্জাতিক বিশ্ব জানতে না পারে।
সূত্র: আল-জাজিরা।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন