বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিমানের টয়লেট এবার এমআর পরিবহনের স্লিপার কোচে

বিমানের টয়লেট এবার সড়কের এমআর পরিবহনের স্লিপার কোচে। সাতক্ষীরায় এমআর পরিবহনে আরো একটি অত্যাধুনিক স্লিপার কোচ উদ্বোধন করা হয়েছে। ওই স্লিপার কোচে অত্যাধুনিক টয়লেট, নামাজের স্থান, ও বাচ্চাদের খেলার স্থানসহ আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নানান সেবা সংযুক্ত হয়েছে। পৃথক ও স্বতন্ত্র প্রতিটি কেবিনে থাইগ্লাসের পাটিশন, এলইডি স্মার্ট টিভি, ওয়াইফাই সুবিধাসহ মনোরম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে উদ্বোধন হওয়া এমআর পরিবহনের ওই স্লিপার কোচে।

বুধবার (২০ এপ্রিল) বিকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এমআর পরিবহন কাউন্টারে কেবিন সিস্টেম স্লিপার কোচ ঢাকা মেট্রো-ব-১৩-২০৬৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ফিতা কেটে এর উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক।

এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, এম আর বিজনেস গ্রুপের এমডি ইকবাল কবির পলাশ, আঞ্চলিক পরিচালক শফিউল্লাহ শফি।

এছাড়া এমআর পরিবহনের সকল কর্মকর্তা-কর্মচারি এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হক জানান, ‘অত্যাধুনিক এসি স্লিপার কোচে ২৪টি কেবিন রয়েছে। এছাড়া যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সংযোগ, প্রতি কেবিনে একটি করে এলইডি মনিটর রয়েছে। থাকছে একটি টয়লেট।

তিনি আরো জানান, এটা দিয়ে যাত্রীসেবায় এমআর বিজনেস গ্রুপে ছয়টি স্লিপার কোচ সার্ভিস চালু করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর