শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের আসর ছেড়ে পালালেন বর, তুলে এনে বিয়ে দিলো পুলিশ!

বিয়ের দিন হবু শ্বশুরবাড়িতে মনের মতো আপ্যায়ন পাননি বর। আর এতে প্রচণ্ড রাগ হয় তার। বিয়ে না করেই পালিয়ে নিজ বাড়িতে চলে যান তিনি। বিষয়টি জানাজানি হলে পুলিশ বরকে খুঁজে আবার বিয়ের আসরে নিয়ে আসেন। পুলিশের উপস্থিতিতেই এক হয় চার হাত।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফতেপুর জেলার রাধানগর গ্রামে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই গ্রামের বাসিন্দা এক তরুণীর সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিয়ে ঠিক হয়। গোধূলি লগ্নে তাদের বিয়ে হওয়ার কথা। লগ্নের আগেই বরযাত্রীসহ বর চলে আসেন কনের বাড়িতে।

কনেপক্ষের লোকজন বরকে বরণ করে নিয়ে নির্দিষ্ট জায়গায় বসান। কিন্তু পাত্র ও তার আত্মীয় স্বজনদের মনে হয়, তাদের কম গুরুত্ব দেওয়া হচ্ছে। মনের মতো আপ্যায়নও পাচ্ছেন না তারা। একপর্যায়ে কৌশলে বিয়েবাড়ি ছেড়ে তারা পালিয়ে যান।

পরে কনে বাড়ির লোকজন পুলিশের দ্বারস্থ হন। ঠিকানা সংগ্রহ করে পাত্রের বাড়ি যায় পুলিশ। কিন্তু কোনোভাবেই তাকে বিয়ে করতে কনের বাড়িতে যেতে রাজি করানো যাচ্ছিল না। শেষ পর্যন্ত এক প্রকার জোর করেই তাকে বিয়ের আসরে তুলে নিয়ে আসা হয়। পুলিশ দাঁড়িয়ে থেকে বিয়ে দেয় দুজনের।

একই রকম সংবাদ সমূহ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানিকৃত চালের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তা ফেরত পাঠানোরবিস্তারিত পড়ুন

ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়

ভারত থেকে পুশইনের শিকার এক ভারতীয় নারীর বর্তমানে ঠায় হয়েছে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ
  • ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
  • ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে ভারতের লোকসভায় বিজেপি-কংগ্রেসের উত্তেজনা
  • ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বলছে ককরোচ জনতা পার্টি
  • অবশেষে টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা
  • মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের
  • ভারতে আন্দোলন: বিক্ষোভকারী তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
  • অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোদি সরকার
  • সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
  • আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: মন্ত্রী দিলীপ ঘোষ