রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বসেরা যবিপ্রবির ৪ বিজ্ঞানীকে সম্মাননা দিল যবিপ্রবি শিক্ষক সমিতি

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসভিয়ারের সমন্বিত জরিপে চলতি বছরে বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন সহ সেরা চার শিক্ষক-গবেষককে সম্মাননা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতি।

শনিবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে সেরা চার শিক্ষক-গবেষককের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের সম্মাননা জানানো হয়।

সম্মাননাপ্রাপ্ত যবিপ্রবির শিক্ষক-গবেষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. জাভেদ হোসেন খান, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইমরান খান এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

সম্মাননা অনুষ্ঠানে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, আমি এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের প্রথম রিসার্চ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিয়েছিলাম। যবিপ্রবি পরিবারের সকলের চেষ্টায় যখন একটি সুন্দর পরিবেশ তৈরি হয়, তার মাত্র এক বছর পর এ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীর দলে এসে গেছে। যে তিনজন গবেষক যবিপ্রবিকে একটি রিসার্চ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে, এ জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যবিপ্রবি পরিবারের তরফ থেকে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই হলেন তরুণ উল্লেখ করে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, পরিবর্তনকে ধারণ করে যারা পরিবর্তন আনতে পারেন তারাই হলেন তরুণ। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গবেষক দলেরই আন্তর্জাতিক সাময়িকীতে সর্বনিম্ন একটি করে আন্তর্জাতিকমানের গবেষণাপত্র প্রকাশ হয়েছে। তিনি বলেন, আপনারাই হলেন সেই শিক্ষক যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য যে দক্ষ কারিগর তৈরি করা প্রয়োজন, তা তৈরির সক্ষমতা রাখেন- এ জন্য অবনতমস্তকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজা, প্রকৌশল অনুষদের ডিন ড. এএসএম মুজাহিদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড.ইঞ্জি প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দীপা রায়।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ