বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করলো ফোর্বস

সারা বিশ্বে যখন অর্থনৈতিক সংকট চলছে, তখন বিশ্বের ধনীরা আরও ধনী হচ্ছে। ফোর্বস ম্যাগাজিনের ২০২৪ সালের শীর্ষ ধনীদের নতুন তালিকায় থাকা বিলিনয়রদের সম্পদ গত বছরের তুলনায় আরও বেড়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্যবিষয়ক ম্যাগাজিনটি।

যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির মতো বাধা পেরিয়ে ধনীদের সম্পদমূল্য গত বছরের তুলনায় আরও বেড়েছে। বিলিনয়রদের তালিকায় স্থান পাওয়া দুই-তৃতীয়াংশ ধনীর সম্পদমূল্য গত বছরের তুলনায় বেড়েছে; কমেছে মাত্র এক-চতুর্থাংশ ব্যক্তির সম্পদমূল্য। তাছাড়া শীর্ষ ২০ জন ধনীর সম্পদমূল্য সবচেয়ে বেশি বেড়েছে। সামগ্রিকভাবে ৭০ হাজার কোটি ডলার বেড়েছে তাদের সম্পদমূল্য।

সম্প্রতি প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনের ধনীদের শীর্ষ তালিকায় এবছর রয়েছে ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। ৭৫ বছর বয়সী বার্নার্ডের সর্বমোট সম্পদমূল্য ২২৩ বিলিয়ন ডলার। লুই ভুইতোঁ ও সেফোরাসহ বিশ্বের ৭৫টি নামিদামি ফ্যাশন ও কসমেটিক্স ব্র্যান্ডের মালিক তিনি।

বার্নার্ডের পরেই এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদমূল্য গত বছরের তুলনায় প্রায় ৮৫ বিলিয়ন ডলার বেড়ে এই বছর তৃতীয় স্থানে অবস্থান করছে। তার সম্পদমূল্য ১৯৮ দশমিক ৭ বিলিয়ন ডলার।

তারপরেই আরেক মার্কিন নাগরিক টেসলা ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। ৫২ বছর বয়সী মাস্কের সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯০ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের হিসাবে ছিল ১৮০ বিলিয়ন ডলার।

এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ৩৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ। ২০২৩ সালে যার সম্পদমূল্য ছিল মাত্র ৬৪ দশমিক ৪ বিলিয়ন ডলার, এই বছর তা এক লাফে বেড়ে ১৭৪ দশমিক ৪ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে।

এছাড়া এ তালিকায় বিশ্বের অন্যতম আলোচিত বিলিনিয়র মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস রয়েছেন সপ্তম স্থানে। এবছর তার সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৩০ দশমিক ৭ বিলিয়ন ডলারে। পাশাপাশি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ১১৫ দশমিক ৬ বিলিয়ন ডলার নিয়ে ১১তম শীর্ষ ধনী হিসেবে অবস্থান করছেন তালিকায়।

বিশ্বের বিলিনয়রদের এ তালিকায় এবছর নতুন করে আরও ১৪১ জন বেশি যুক্ত হয়েছে। সব মিলিয়ে এখন বিশ্বে বিলিনয়র আছেন ২ হাজার ৭৮১ জন।

শীর্ষ ১০ ধনীর তালিকার বার্নার্ড বাদে বাকি ৯ জনই মার্কিন যুক্তরাষ্ট্রের। এছাড়া ধনীদের পুরো তালিকায় মার্কিনদের পর সবচেয়ে বেশি আছেন চীনারা; হংকংয়ের নাগরিকসহ চীনের মূল ভূখণ্ডের ধনীদের মধ্যে বিলিনয়রদের সংখ্যা ৪৭৩ জন। দেশের হিসেবে তালিকায় বিলিনয়রদের সংখ্যার তৃতীয় স্থানে আছে ভারত, দেশটির ধনীদের জন্য এটি নতুন রেকর্ড।

এই বিলিনয়রদের তালিকায় বাংলাদেশের একজনের স্থান হয়েছে। সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান ১ দশমিক ১ বিলিয়ন ডলার নিয়ে এ তালিকার ২ হাজার ৫৮১তম স্থানে অবস্থান করছে।

২০২৪ সালের শীর্ষ এই বিলিনয়রদের তালিকা তৈরিতে ফোর্বস গত ৮ মার্চ থেকে স্টকমূল্য ও মুদ্রার বিনিময় মূল্য ব্যবহার করছে। প্রতি মুহূর্তে বিলিনিয়রদের সম্পদের উত্থান-পতন হিসাব করে ফোর্বসের এই তালিকায় যে কোনো সময় ধনীদের অবস্থান পরিবর্তন হয়ে থাকে।

একই রকম সংবাদ সমূহ

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয়বিস্তারিত পড়ুন

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসীবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
  • জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
  • বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী