বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের সবচেয়ে ‘নাক উঁচু’ লোক

তুরস্কের মেহমেত ওজুরেক বিশ্বের সবচেয়ে লম্বা নাকের ব্যক্তি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডের স্বীকৃতি পেয়েছেন। প্রায় দুই দশক ধরে এই রেকর্ড ধরে রেখেছেন তিনি। ২০০১ সালের ৩১ জানুয়ারি প্রথমবার মেহমেতের নাক মেপে দেখেছিল গিনেস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষ।

সে সময় তার নাক ছিল ৮.৮ সেন্টিমিটার বা ৩.৪৬ ইঞ্চি লম্বা। এরপর ২০১০ এবং সর্বশেষ ২০২১ সালে মেহমেতের নাক মেপে দেখা হয়। তবে নাকের মাপ আগের মতই আছে।

ধারণা করা হয়েছিল, স্বাভাবিকভাবে মানুষের অঙ্গপ্রত্যঙ্গের দৈর্ঘ্যের হেরফের হয়। তবে শেষ পর্যন্ত মেহমেতের নাকের আকারে কোনো হেরফের দেখা যায়নি।
নিজের নাক নিয়ে মেহমেত বলেন, আমি এটি পছন্দ করি। বিশ্ব এটি পছন্দ করে, গিনেস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষও এটি পছন্দ করেছে। অবশ্য আমার স্ত্রীও এটি পছন্দ করে।

তিনি বলেন, সৃষ্টিকর্তা আমাকে এমন বানিয়েছেন। আমার কিছু করার নেই। তবে আমি যখন কোনো সামাজিক অনুষ্ঠানে যাই, সবাই আমার দিকে তাকায়। তারা আমাকে পরীক্ষা করে। আমি জানি তারা তখন কী ভাবছে।

কথিত রয়েছে, বিশ্বের দীর্ঘতম নাক ছিল থমাস ওয়েডার্সের। তিনি ১৭৭০ সালের দিকে ইংল্যান্ডে বসবাস করতেন। ওয়েডার্স একটি ভ্রাম্যমাণ সার্কাস দলের সদস্য ছিলেন। তার নাক ছিল ১৯ সেন্টিমিটার বা সাড়ে সাত ইঞ্চি লম্বা।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা