বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, কারাগারে আইনজীবী

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আইনজীবী আবুল খায়ের আজাদ উজ্জ্বলকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (০৯ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক সুদীপ্ত দাশ এ আদেশ দেন। অভিযুক্ত আইনজীবী আবুল খায়ের আজাদ উজ্জ্বল নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের আব্দুল কদ্দুছ আজাদের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, উজ্জ্বল হবিগঞ্জ শহরের হরিপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে হবিগঞ্জ কোর্টে আইনজীবী পেশায় নিয়োজিত। এক বিয়ের অনুষ্ঠানে শহরের বাসিন্দা সরকারি বৃন্দাবন কলেজের অনার্সের এক ছাত্রীর (২৫) সঙ্গে তার পরিচয় হয়।

একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। এরপর উজ্জ্বল তাকে বিয়ের প্রস্তাব দেন এবং জীবনসঙ্গী করার অঙ্গীকার করেন। এ কারণে তাদের সম্পর্ক গভীর হয়।

এ সুযোগে বিভিন্ন ফাস্টফুড ও রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করেন। ২০১৬ সালের ১৫ নভেম্বর শহরের মোহনপুর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ করেন উজ্জ্বল। একই প্রলোভনে তাকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

একপর্যায়ে কলেজছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শহরের চাঁদের হাসি ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটান উজ্জ্বল। পরে বিয়ের জন্য চাপ দিলে এড়িয়ে যান আইনজীবী। এ ঘটনায় ৭ জানুয়ারি আবুল খায়েরের বিরুদ্ধে সদর থানায় ধর্ষণ মামলা করেন কলেজছাত্রী। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম মোল্লা মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর