সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল ইমিগ্রেশনে চালু হচ্ছে ই-গেট

দেশে সর্বপ্রথম আন্তর্জাতিক বিমানবন্দরের মতো পাসপোর্টে যাতায়াত কারীদের সুবিধার্থে সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে স্থাপিত হয়েছে ই-গেট।
আগামী শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ই-গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এই প্রথম বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে চালু করা হচ্ছে ই-গেট। প্রথম পর্যায়ে চারটি গেট করা হয়েছে। ভারতে প্রবেশের জন্য দুইটি ও ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের জন্য দুইটি করে এই গেট নির্মাণ করা হয়েছে। এতে করে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি অনেকটা কমে আসবে বর্তমানে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে ৫ থেকে ৭ মিনিট সময় লাগে। গেট চালু হলে মাত্র ৪০ সেকেন্ডে যাত্রীদের ইমিগ্রেশন করতে পারবে। যাত্রীরা সহজেই গেটে পাসপোর্ট শো করলে অটোমেটিক ভাবে গেট খুলে যাবে পাসপোর্ট বিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান, দেশের প্রথম স্থলবন্দর হিসেবে বেনাপোলে প্রথম ই-গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাত্রীরা তাদের পাসপোর্ট ই-গেটে শো করলেই স্বয়ংক্রিয় ভাবে গেটটি খুলে যাবে। একজনের পাসপোর্ট আরেকজন শো করলে গেটটি খুলবে না। এতে করে যাত্রীরা আরো সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। এই ই-গেট উদ্বোধন হলে আমাদের কাজ সহজ হয়ে যাবে এবং যাত্রী সেবার মান বৃদ্ধি পাবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন