রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল কাস্টমসে হয়রানির প্রতিবাদে শুল্কায়ন-পরীক্ষণ কার্যক্রম বন্ধ

আমদানি পণ্য ছাড়করণের ক্ষেত্রে নানাবিধ অনিয়ম ও হয়রানির প্রতিবাদে কাস্টমস হাউসের ৩ ও ৪ নম্বর গ্রুপে শুল্কায়ন ও পরীক্ষণ কার্যক্রম বন্ধ করে দিয়েছেন সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় যেমন পণ্য খালাস প্রক্রিয়া বিলম্ব হচ্ছে তেমনি রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছেন সরকার।

রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে কর্মবিরতি ডেকে শুল্কায়ন ও পরীক্ষণ বন্ধ করে দেন পণ্য ছাড়করণের সঙ্গে জড়িত সিঅ্যান্ডএফ মালিক ও স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল হোসেন জানান, পণ্য খালাসের ক্ষেত্রে কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে কাস্টমস কর্মকর্তারা দীর্ঘদিন ধরে হয়রানি ও অনিয়ম করে আসছে। এতে যেমন ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লোকশান গুনছেন তেমনি দ্রুত পণ্য খালাস প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। বারবার এ অভিযোগ দিয়েও সমাধান আসেনি। অবশেষে প্রতিবাদ জানিয়ে শুল্কায়ন ও পরীক্ষণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা জানান, বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের লক্ষে ইচ্ছামতো পণ্যের শুল্কায়ন মূল্য নির্ধারণ করায় আমদানিকারকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ছাড়া চাহিদামতো ঘুষ না দিলেও নানা অজুহাত তৈরি করে দিনের পর দিন ফাইল আটকে রাখেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান জানান, বেনাপোল কাস্টমসে হয়রানির কোনো শেষ নাই। পণ্য বন্দরে প্রবেশ থেকে শুরু করে পরীক্ষণ ও শুল্কায়নে নানাবিধ ও হয়রানির শিকার হতে হচ্ছে। আমদানিকৃত একই পণ্য ৩ বার পরীক্ষণ করতে হচ্ছে। পরীক্ষণ করে রিপোর্ট নিতে সময় লাগছে ১০ থেকে ১৫ দিন। এরপর শুরু হয় শুল্কায়নে বিড়ম্বনা। শুল্কায়নে মানা হচ্ছে না পূর্বের কোনো রেফারেন্স।

কাস্টমস কর্মকর্তারা নিজেদের খেয়াল-খুশিমতো মূল্য নির্ধারণ করে অ্যাসেসমেন্ট করার লোকশান ও হয়রানির কারণে আমদানিকারকরা এ বন্দর ছেড়ে অন্য বন্দর দিয়ে আমদানি করছেন। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকার কারণে সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান তিনি।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, কাস্টমসের কিছু কর্মকর্তা হয়তো ভালোভাবে কাজ বোঝেন না বলে তাতে কিছুটা সমস্যা হচ্ছে। এ ছাড়া অবৈধ সুবিধা বঞ্চিত হয়েও একশ্রেণির ব্যবসায়ীরা এ কর্মবিরতিতে যোগ দিয়েছেন। তবে বাণিজ্য সম্প্রসারণের স্বার্থে চলমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ