শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল গোগা সীমান্ত ১৮ কেজি ভারতীয় রুপা আটক

যশোরের বেনাপোলের গোগা সীমান্ত থেকে ১৭.৯ কেজি ভারতীয় রুপাসহ একটি মোটরসাইকেল আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (৬ই জুলাই) সকালে সীমান্তের গোগা গ্রাম থেকে ভারতীয় রুপার এই চালান আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যশোরের গোগা সীমান্ত দিয়ে রুপার একটি বড় চালান অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার হবে। এমন সংবাদে গোগা বিওপি’র টহলদল গোগা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করেন।

চোরাকারবারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলটি তল্লাশি করলে মোটরসাইকেলসহ ১৭.৯ কেজি (১৫৩৯.৪ ভরি) ভারতীয় রুপা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রুপার এবং মোটর সাইকেলের আনুমানিক বাজারমূল্য-২৫ লক্ষ টাকা। আটককৃত রুপা এবং মোটরসাইকেল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা