শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল চেকপোস্টে আইজিএম এন্ট্রির উদ্বোধন

আমদানি রপ্তানি গতিশীল ও সহজীকরণ করতে মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট জিরো পয়েন্টে আইজিএম এন্টির উদ্বোধন করলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান।

এসময় তার সাথে বেনাপোল কাস্টমসের অন্যান্য কর্মকর্তা সহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা জানান, ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ পন্যবাহী গাড়ি বেনাপোল বন্দরে আমদানি হয়ে থাকে একই পথে আবার বেনাপোল থেকে ১শ’ থেকে দেড়’শ পণ্যবাহী ট্রাক ভারতে রপ্তানি হয়ে থাকে। পূর্বে ভারত থেকে আমদানি পণ্য বেনাপোল বন্দর প্রবেশের সময় তিন জায়গায় এন্ট্রি করতে হতো। এক্ষেত্রে একটি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢুকতে ওখানে প্রায় ২০ থেকে ২৫ মিনিট সময় লাগতো। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হতো। আমরা দীর্ঘদিন ধরে তিন জায়গার পরিবর্তে এক জায়গায় ডাটা এন্ট্রি করার জন্য কমিশনার মহোদয়কে বারবার আবেদন করেছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনার মহোদয় আজ সকালে তিন জায়গায় ডাটা এন্ট্রি পরিবর্তে এক জায়গায় ডাটা এন্ট্রির উদ্বোধন করলেন। এক জায়গায় ডাটা এন্টি ফলে আমদানি-রপ্তানি গতিশীলতা বৃদ্ধি পাবে এবং সহজীকরণ হবে।

বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমান জানান, তিন জায়গায় ডাটাএন্ট্রির ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হতো। আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীলতা বৃদ্ধি করতে এক জায়গায় ডাটার এন্ট্রি করার উদ্বোধন করা হলো। এক জায়গায় ডাটা এন্ট্রি করার ফলে সময় বাঁচবে এবং আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার