বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল দিয়ে টিসিবির ৩৮শ’ মেট্রিক টন মুসুর ডাল আমদানি

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৩ হাজার ৮শ’ মেট্রিক টন মুসুরের ডাল আমদানি করেছে। প্রতি মেট্রিক টন মুসুরের ডাল ১১৩৬.১৩ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয়।

বৃহস্পতিবার রাতে এসব মসুরের ডাল বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়। এসব মুসুরের ডাল টিসিবি দেশের বিভিন্ন স্থানে সরকারি মূল্যে খোলা বাজারে অন্যান্য পণ্যের সাথে বিক্রি করা হবে। এর আগে গত ২১ ডিসেম্বর ৩ হাজার ২শ’ মেট্রিক টন মুসুরের ডাল ও ৪ ডিসেম্বর দুই হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে টিসিবি।

বেনাপোল বন্দর থেকে এ মুসুরের ডাল খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড এ্যাসোসিয়েট নামের একটি সিএন্ডএফ এজেন্ট। সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ বলেন, সরকার দ্বিতীয় ধাপে আবারো ৪ হাজার মেট্রিক টন মুসুরের ডাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে। যার মধ্যে ১১০টি ভারতীয় ট্রাকে ৩ হাজার ৮শ’ মেট্রিক টন মুসুরের ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। ৩ হাজার ৮শ’ মেট্রিক টন মসুরের ডাল খালাস হচ্ছে। পরবর্তীতে বাকি ২শ’ টন মুসুরের ডাল আসবে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, এ মুসুরের ডাল আমদানি করতে প্রতি কেজি খরচ পড়ছে ১২৫ টাকা। এ বন্দর থেকে মসুরের ডাল দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে ৩ হাজার ৮শ’ মেট্রিক টন টিসিবির মসুরের ডাল আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত এ মসুরের ডাল ছাড় হয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারে, সে জন্য তারা সব ধরনের সহযোগিতা করছেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী