সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল পৌরসভার দায়িত্ব গ্রহন করলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরা

ওসমান গনি, বেনাপোল : বেনাপোল পৌরসভার প্রধান কার্যালয় নগর ভবনে দায়িত্ব গ্রহণ করেন নতুন নির্বাচিত মেয়র আলহাজ্ব নাসির উদ্দীন।

রবিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, যশোর জেলার মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা সালমা আলম, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, শার্শা ইউপি চেয়ারম্যন কবির উদ্দীন তোতা, পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল গফফার সর্দার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান তবি, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জাদ হোসেন ভোলা, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, নয়টি ওয়ার্ডের ও তিনটি সংরক্ষিত আসনের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর গত ১৭ জুলাই/২০২৩ ইং তারিখ বেনাপোল পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র পদে জয়লাভ করেন বেনাপোল পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন (নৌকা প্রতীক)।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন