সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহিলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস-২৩’ পালনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৩ আগষ্ট) সকাল ১০ টায় পশুহাট মোড়স্থ মহিলা আ’লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য রহিমা বেগম কাজল, মহিলা আ’লীগ নেত্রী পৌর কাউন্সিলর দিতি খাতুন, পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন( সুজাতা) সহ উপজেলা মহিলা আ’লীগ ও ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ।

সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুকে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন ও কাঙ্গালী ভোজের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এ ছাড়া সভায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করতে সকল স্তরের মহিলা আ’লীগ নেতা- কর্মীরা ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল