বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

যশোরের বেনাপোল রেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাত (৩৮) এক ব্যক্তির ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গবার (৩১ আগস্ট) ভোরে রেল স্টেশনের পাশে এলাকার লোকজন লাশটি পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, ভোরের দিকে বেনাপোল রেল পুলিশের ফাঁড়ির পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়। নিহত ব্যক্তির পেটে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের আধারে এখানে ডেকে নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে নৃশংস ভাবে হত্যা করেছে।

বেনাপোল পোর্ট থানা ও পিবিআই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বেনাপোল জিআরপি পুলিশ ফাঁড়ির অফিস ইনচার্জ সিফাতুর রহমান বলেন, ‘আমাদের পুলিশ ফাঁড়ি থেকে ২০০ গজ দূরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমরাও বিস্মিত। জিআরপি পুলিশের পক্ষ থেকে তদন্ত চালানো হচ্ছে। ঘটনার স্থান আমার প্ল্যাটফর্মের বাইরে। তাই বিষয়টি বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানানো হলে, বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে তারা তদন্ত চালাচ্ছে যে কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে জিআরপি পুলিশের পক্ষ থেকে আমিও তদন্ত করে যাচ্ছি প্রকৃত ঘটনা জানার।’

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিক ভাবে দেখা গেছে মৃতদেহটির বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। লাশটির এখন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। লাশের এখনো পরিচয় মেলেনি। কি ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বলা যাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী