শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল হয়ে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর সাইকেল র‌্যালি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির নিদর্শন সরূপ ভারতের সেনাবাহিনী ১৯সদস্যের একটি প্রতিনিধিদল সাইকেল র‌্যালি সহকারে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে এসেছে। রবিবার দুপুরে সীমান্তের জিরো লাইনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে দলটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দু’দেশের সেনাসদস্যরা মিলিত হয় নো ম্যান্সল্যান্ডে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, মেজর জাকারিয়া, ভারতের সেনাবাহিনীর কর্নেল মোহিত সিং সহ দু’দেশের বিজিবি বিএসএফ ও সেনা কর্মকর্তারা।

বাংলাদেশের বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে ঢাকায় যাবেন দলটি। ভারতীয় সেনা প্রতিনিধি দলটি পাঁচ দিন সফর শেষে ১৯নভেম্বর দর্শনা হয়ে ফিরবেন দেশে।

সফর কালিন সময়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করে ঘুরবেন দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান সমুহেঅ ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে এক নতুন মাত্রা যোগ হলো আজ। ভবিষ্যতে এ সম্পর্ক আরো দৃঢ়তর হবে। এসময় নোম্যান্সল্যান্ডকে অপরূপ সৌন্দর্যে সাজানো হয়।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ