বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে কৃষক সেজে হেরোইন পাচারের সময় হাতেনাতে ধরা

যশোরের বেনাপোলে কৃষক বেশে ভারত থেকে মাদক আনার সময় ৫শ’ ৪০ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর হোসেনকে (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে বেনাপোলের ঘিবা সীমান্তের মাঠ থেকে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর হোসেন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের আরশাদ আলির ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারত থেকে হেরোইন আনা হবে গোপন এমন সংবাদে ঘিবা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মানিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল কৃষকের ছদ্মবেশ থাকা জাহাঙ্গীরের গতিবিধি নজরদারিতে রাখেন। ওই সময় সে ভারতীয় একজন ছদ্মবেশি কৃষকের কাছ থেকে হেরোইনের চালানটি গ্রহণ করে। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৫শ’ ৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার সিজার মূল্য ৫৪ লাখ টাকা বলে এই বিজিবি কর্মকর্তা জানান।

এ সময় তার সঙ্গে থাকা একটি গরুও উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী