বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে দুধের ড্রামে মিললো ফেনসিডিল, আটক-১

যশোরের বেনাপোলে দুধের ড্রামে ভরে ফেনসিডিল পাচারের সময় জাকারিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১টার সময় বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকা থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক জাকারিয়া যশোর জেলার বাঘারপাড়ার দাদপুর গ্রামের মোকাদ্দেশ মোল্যা ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন তথ্য ছিল পুলিশের কাছে, এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল থানার এসআই মাসুম বিল্লাহ সংগীয় অফিসার নিয়ে কাগজপুকুর বাজারের যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে প্লাষ্টিকের একটি ড্রাম সহ সন্দেহজনক জাকারিয়াকে আটক করে। পরে ড্রামের ভিতর থেকে ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ