বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে রহস্যজনক গলায় ফাঁ*স দেওয়া যুবকের ম*র*দে*হ উ*দ্ধা*র

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে এক অজ্ঞাত যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ভারতসংলগ্ন ইছামতি নদীর পাশের বাংলাদেশ সীমান্তের চর এলাকায় একটি গাছ থেকে তার গলায় ফাঁস দেওয়া লাশ ঝুলতে দেখা যায়।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে চলছে নানা গুঞ্জন। তারা বলছেন, এটি প্রকৃতপক্ষে আত্মহত্যা নাকি হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে—তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে স্বর্ণ, ফেনসিডিল, মদ, গরু ও অস্ত্র চোরাচালানের পথ হিসেবে এ অঞ্চল ব্যবহৃত হয়। স্থানীয়দের ধারণা, চোরাচালান সংশ্লিষ্ট কোনো ঘটনাকে কেন্দ্র করেও এ যুবকের মৃত্যু হতে পারে।

বেনাপোল পোর্ট থানার এসআই খায়রুল ইসলাম বলেন, “অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।”

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। যশোর পিবিআই এ ঘটনার তদন্ত করবে।”

এর আগেও একই সীমান্ত এলাকা থেকে একাধিকবার বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার হওয়ায় নতুন করে শঙ্কা ও রহস্যের জন্ম দিয়েছে এ ঘটনা।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার