শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৌভাতে উপহার ১ কেজি কাঁচামরিচ

অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচামরিচের দাম। আগে সর্বোচ্চ ২০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রির রেকর্ড থাকলেও গতকাল কোথাও কোথাও ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে কাঁচামরিচ। এ অবস্থায় একটি বৌভাত অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি। বিষয়টি ফেসবুকে ব্যাপক আলোচিত হচ্ছে।

রোববার (২ জুলাই) দুপুরে এমনই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে।

খোঁজ নিয়ে জানা গেছে, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমান একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বৌভাত অনুষ্ঠানে ১ কেজি কাঁচামরিচ উপহার দিয়েছেন তার বন্ধু।

অভিনব এ উপহার নিয়ে আসা এস এম রায়হান বলেন, ‘দেশে যে হারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই উপহার হিসেবে কাঁচামরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। এটি কাঁচামরিচের মূল্যবৃদ্ধির একটি মৌন প্রতিবাদও বটে।’

বরের চাচা খলিলুর রহমান বলেন, ‘আমাদের আজকের অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছেন। তবে আফ্রিদের বন্ধুর কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এ প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।’

শনিবার (১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলায় অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন বাজারে ৬০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

প্রথমদিন থেকেই বিরোধী দল প্রতিমুহূর্তে সরকার দলকে অসহযোগিতা করার কারণেই কেউ কেউবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে