বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যবসায়ীরা সুযোগের অপব্যবহার করছেন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছেন। সুযোগ পেয়ে সুযোগের অপব্যবহার করছেন; কিন্তু এটা মোটেও উচিত না।

সোমবার রাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশ ও জনগণের স্বার্থে সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাষ্ট্রপ্রধান সংশ্লিষ্ট সবাইকে মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা দিয়ে বলেন, স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে মাদকের অপব্যবহার রোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাচনের সমস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জয়ী ও পরাজিত প্রার্থী দুজনে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করবেন।

তিনি বলেন, মনে রাখতে হবে জনগণ পরাজিত প্রার্থীকেও অনেক ভোট দিয়েছে। দুজনে মিলেমিশে কাজ করলে জনপ্রতিনিধিদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়বে এবং এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে।

আবদুল হামিদ বলেন, হাওর এলাকায় জীবন-জীবিকা ও সম্পদ রক্ষায় পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে সকলকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, উজান থেকে আসা ঢলের সঙ্গে বালি এসে বিল, খাল ও নদীগুলো ক্রমান্বয়ে ভরে যাচ্ছে। এতে হাওরের জীবন-জীবিকা সংকুচিত হয়ে আসছে।

হাওর এলাকায় মাছের উৎপাদন কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এপ্রিল থেকে জুন মাস সময়ে মাছের প্রজননের প্রাক্কালে মাছ না ধরার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, মাছের পোনা ডিম নষ্ট করা না হলে হাওর এলাকায় মাছের পরিমাণ বৃদ্ধি পেত।

তিনি স্থানীয় প্রশাসনকে কারেন্ট জাল এবং মাছ ধরা নিয়ন্ত্রণ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী