শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শীতকালীন জাতীয় ক্রীড়ার সমাপনী

ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই : এমপি স্বপন

কামরুল হাসান : ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত সুস্থ সবল সুনাগরিক হিসাবে গড়ে তুলতে খেলা-ধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলা-ধুলায় মনোযোগ দিতে হবে। আমাদের সাতক্ষীরা এবং কলারোয়াকে বিশ্বময় পরিচিতি এনে দিয়েছে আমাদের সাতক্ষীরা ক্রিকেটাররা তথা খেলোয়াড়রা। সেজন্য আমাদের সন্তানরা যেনো ভবিষ্যতেও প্রিয় সাতক্ষীরাকে বিশ্বময় পরিচিতি এনে দিতে পারে সেব্যাপারে প্রস্তুতি নিতে হবে। প্রধান অতিথি হিসাবে কথাগুলো বলছিলেন তালা-কলারোয়ার নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সকল জনপ্রতিনিধিকে সাথে নিয়ে কলারোয়ার ঐতিহাসিক এ ফুটবল মাঠের সার্বিক উন্নয়ন করা হবে।

রবিবার বিকেলে কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা শিক্ষা অফিসার এইচ.এম রোকনুজ্জামান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক আ.রব, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক মোঃ শামসুল হক, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আ.আলিম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আনছার আলী, প্রধান শিক্ষক আ.ওয়াদুদ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি পলাশ চৌধুরী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকমন্ডলী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাংবাদিক সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ফিরোজ আহম্মেদ স্বপন, এম.পিসহ অতিথিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ