বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী!

ভাইস চেয়ারম্যান পদে থেকে জনগনের কাঙ্খিত সেবা দিতে না পারায় পদ ছেড়েছেন নেত্রকোনা জেলার মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতালের নার্সদের মতো পাশে থেকে সার্বক্ষণিক জনগনের সেবা করার লক্ষ্যে তিনি এই পদ ছেড়ে দিয়ে ইউপি চেয়ারম্যান এর জন্য ভোট লড়াইয়ে মাঠে নেমেছেন।

তিনি বলেন, একজন নার্স এবং একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যে কোন পার্থক্য নেই। তারা দুজনেই সার্বক্ষণিক মানুষকে সেবা দিয়ে থাকেন। নিজের আরাম হারাম করে তারা সেবা দেন। কাজেই মানুষের জন্য কিছু করতে চাইলে ইউনিয়নের চেয়ারম্যানের বিকল্প নেই। আমাকে মানুষ চায়। ভালোবাসে। তাই তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে আমি আমার এই পদ ত্যাগ করেছি। এখানে আমার সম্মান এবং সরকার একটা ভাতা দিয়ে যাচ্ছিল। কোনটারই অভাব ছিলো না। কিন্তু ভাইস চেয়ারম্যান পদে থেকে তৃণমূল পর্যায়ে সেভাবে মানুষের পাশে থাকা যায় না। তাই আমি এই কাজটি করেছি। আমি জনগণের দাবির প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

তিনি আরও বলেন, কোন একটি প্রতীকে নির্বাচন করলাম। কিন্তু তাতে দেখা গেলো আমি একটি অংশের হয়ে গেছি। এখানে ভাগাভাগি হয়ে গেলো। আমাকে আপামর মানুষের কল্যাণ করার জন্য সবার থাকতে হবে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। পুরো ইউনিয়নবাসীর পক্ষে থাকার জন্য।

বিষয়টি নিশ্চিত করে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো তোফায়েল আহমেদের পদত্যাগপত্রটি গ্রহণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী