শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাগ্য পরিবর্তনে বিদেশ যেতে যেয়ে লাশ হয়ে ফিরলেন কলারোয়ার মনি

ভাগ্যান্বেষণে বিদেশ যাত্রা করেছিলেন কলারোয়া হাসপাতাল সড়কের বাসিন্দা মনিরউদ্দিন(মনি) (৪৫)। তার পিতার নাম মরহুম নাজিমুদ্দিন ড্রাইভার। ইউরোপের কোনো দেশে পা রাখতে গত ঈদের সপ্তাহ খানেক আগে বাড়ি থেকে বের হন তিনি। দালালের হাত ধরে প্রথমে পৌঁছান আরব আমিরাতের দুবাইয়ে। কথা ছিলো সেখানে দিন পাঁচেকের যাত্রা বিরতি শেষে রওয়ানা দিবেন সাইপ্রাসের উদ্দেশ্যে। কিন্তু ভাগ্য সদয় হয়নি তার প্রতি। দুবাইয়ে অবস্থানকালীন গত ১৩ জুলাই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন তিনি। তার সতীর্থ অন্য সফরসাথীরা সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন মনিরউদ্দিন।

শোকবিহাল পরিবারের দীর্ঘ অপেক্ষার পর ঘটনার দশ দিনের মাথায় শুক্রবার রাতে তার কফিনবন্দি মরদেহ ফিরে পান স্বজনেরা। টানা দশ দিন ধরে শোকে বিলাপ করা স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। এভাবে একটি মৃত্যুর মধ্য দিয়ে অপমৃত্যু ঘটে ওই পরিবারের সকল স্বপ্নের।

শনিবার সকাল ১০ টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি মমতাময়ী মা, একমাত্র ভাই, স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসন্তান রেখে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু