শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাঙ্গা-মাওয়ায় ১২০ কিলোমিটার গতিতে ছুটলো পরীক্ষামূলক ট্রেন

ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাওয়ার প্রান্তে ১২০ কিলোমিটার গতিতে ছুটলো পরীক্ষামূলক ট্রেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি ৬০ কিলোমিটার বেগে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে পদ্মা রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সহকারী প্রকৌশলী মো. শাদমান শাহরিয়া বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আন্তঃনগর ট্রেন ৬০ কিলোমিটার বেগে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। একই ট্রেনটি সকাল সাড়ে ৯টার সময় ৮০ কিলোমিটার বেগে মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে।

এরপর সকাল ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়া উদ্দেশ্যে ১০০ কিলোমিটার বেগে ছেড়ে যায়। বেলা সাড়ে ১১টার সময় ভাঙ্গার উদ্দেশ্যে ১২০ কিলোমিটার বেগে ট্রেনটি ট্রায়াল রান করানো হয়। পরপর দুদিন এভাবে চালানো হবে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার এম শাজাহান জানান, ট্রেনটি ঈশ্বরদী থেকে রাতেই ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে পৌঁছায়। ভাঙ্গা ঢাকা রেলপথ ও পদ্মা রেলওয়ে ব্রিজের ওপর দিয়ে যাত্রীবাহী ট্রেন ও পণ্যবাহী ট্রেন গতি পরীক্ষার জন্য ট্রায়াল দেওয়া হয়। প্রথম ট্রায়ালে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে, দ্বিতীয় ট্রায়ালে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে, তৃতীয় ট্রায়ালে সর্বোচ্চ ১০০ কিলোমিটার ও সর্বশেষ ১২০ কিলোমিটার গতিতে চলাচল করে।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ