শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না: হারুন

অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে। পরিত্যক্ত গাড়িগুলোতে আগুন দিচ্ছে। কিন্তু অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, আমরা আগেও দেখেছি ২০১৪ সালে একইভাবে তারা রাস্তার মধ্যে বোমা নিক্ষেপ করেছে। পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেছে। জনগণ তাদের এমন কর্মসূচিতে সাড়া দেয়নি। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের দিকনির্দেশনা মোতাবেক কাজ করছি।

তিনি আরও বলেন, পাশাপাশি আমাদের রুটিনমাফিক কাজও করছি। যারা প্রতারণা করছে, ডাকাতি করছে, ওয়ারেন্টভুক্ত ও তালিকাভুক্ত আসামি তাদের গ্রেফতার আমাদের রুটিনওয়ার্ক। জনগণ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশের। পুলিশ বাহিনী, ডিবি, আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় থেকে রাতদিন ২৪ ঘণ্টা কাজ করছে। উদ্দেশ্য একটাই, স্বাভাবিক যান চলাচলের কেউ যেন বাধা সৃষ্টি না করে।

ডিবি প্রধান বলেন, এখন পর্যন্ত যারা ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে, তাদের এসব কর্মসূচি সাধারণ মানুষ মানছে না। মানুষ ঘর থেকে বের হয়ে আসছে। অবরোধ ডেকে ঘরে বসে ভাড়া করে লোক এনে বিচ্ছিন্নভাবে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে। দিনশেষে মানুষের মধ্যে এর কোনো প্রভাব পড়ছে না বলেই মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় চলাচল করছে।

একই রকম সংবাদ সমূহ

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক