বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাতিজা ইমামকে নিয়ে এত প্রশ্নে ইনজামামের ক্ষোভ

জাতীয় দলে যেদিন থেকে জায়গা করে নিয়েছেন, সেদিন থেকেই ইমাম উল হককে বারবার কথাটা শুনতে হয় সমালোচকদের কাছ থেকে। কথাটা এই, চাচা ইনজামাম-উল-হক তখন পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন বলেই দলে সুযোগ পেয়েছেন ইমাম! ইনজামাম দায়িত্ব থেকে সরে গেছেন, কিন্তু তাঁর সঙ্গে সম্পর্কের রেশ টেনে ইমামের সমালোচনা থামেনি। এসব দেখে দেখে বিরক্ত ইনজামাম বেশ চটেছেন। এমন নেতিবাচক সমালোচনা বন্ধ হওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান।

৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স ইমামের। গড় ৫৩.৮৪। ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ১০০০ রানের মালিকও ইমাম। যদিও টেস্ট ও টি-টোয়েন্টিতে খুব বেশি ভালো করতে পারেননি। টেস্টে তাঁর গড় ২৫.৫২, টি টোয়েন্টিতে ১০.৫০। ইমাম বর্তমানে পাকিস্তান দলের সঙ্গে ইংল্যান্ড সফরে আছেন। আসন্ন টেস্ট ও টি- টোয়েন্টি সিরিজে হয়তো দেখাও যেতে পারে তাকে। আর এই কারণেই বিষয়টা নিয়ে সমালোচনা বেশি হচ্ছে।

কিন্তু কোনো রক্তের সম্পর্কের কারণে যে দলে ডাক পাননি ইমাম, সেটাই দাবি করছেন ইনজামাম। পাকিস্তানের দ্য নেশন পত্রিকায় ইনজামাম বলেছেন, ‘ইমাম জাতীয় দলে ডাক পাওয়ার সময়ই ওকে বলেছিলাম, আমি ওকে কোনো সুবিধাও এনে দেব না, ওর সঙ্গে অবিচারও করব না।’ এরপর সমালোচকদের উদ্দেশে তাঁর কথা, ‘দ্বিতীয়ত, মানুষ ওর পারফরম্যান্স দেখছে না। সর্বশেষ ৪০ ওয়ানডেতে অন্য সবার চেয়ে ওর রান বেশি। বুঝতে পারছি না এরপরও ওকে নিয়ে এত প্রশ্ন কেন হয়!’

সবশেষে ভাতিজার হয়ে সবার প্রতি ইনজামামের অনুরোধ, ‘মানুষের উচিত আমার সঙ্গে ওর সম্পর্কের দিকটা না টেনে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে ওর পারফরম্যান্স বিবেচনা করা।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা