বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভার(VAR) আক্রান্ত কাতার বিশ্বকাপ, আতঙ্কে সব দল

কাতার বিশ্বকাপ ফুটবলে মাঠের বাইরে থাকলেও সবচেয়ে বেশি দাপট দেখাচ্ছে ভার (VAR)। এই প্রযুক্তি এখন আলোচনার কেন্দ্রে। কারণ এটির কারণে যেমন অসংখ্য গোল বাতিল হয়েছে, তেমনই পেনাল্টি দিয়েছেন রেফারিরা।

শুধু তাই নয় ভিএআর (ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি) বা ভারের সাহায্য নিয়ে লাল কার্ডও দেখিয়েছে রেফারি। আর অফসাইড তো এখন সুতোর ব্যবধানে চলে গেছে। এসব কারণে ভার এখন ফুটবলারদের কাছে আতঙ্কের নাম।

বল জালে জড়ানোর পরেও উল্লাস করতে পারছেন না ফুটবলাররা। তাকিয়ে থাকছেন রেফারির দিকে। দেখছেন রেফারি কানে লাগানো যন্ত্রে কারও সঙ্গে কথা বলছেন কি না। কথা বলতে দেখলেই আশঙ্কা শুরু হচ্ছে। আশঙ্কা গোল বাতিলের।

এক কথায় ভার আক্রান্ত বিশ্বকাপ। প্রথম পর্বের পরিসংখ্যান তাই সমর্থন করছে‌। গ্রুপ পর্বের ৪৮টি ম্যাচে ভারের সিদ্ধান্তে বাতিল হয়েছে ১৭টি গোল। তার মধ্যে ওপেন প্লে থেকে ৯টি গোল বাতিল হয়েছে। অর্থাৎ, ফুটবলার গোল দেয়ার পরে ফাউলের কারণে সেই গোল বাতিল করেছেন রেফারি।

আর আটটি গোল বাতিল হয়েছে শুধুমাত্র অফ সাইডের কারণে। আর সবটাই হয়েছে ভারের সাহায্যে। ভার প্রযুক্তির দায়িত্বে থাকা রেফারি মাঠের রেফারিকে পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনে গোল বাতিল করেছেন রেফারি।

ভারের সাহায্যে এবার আটটি পেনাল্টি দিয়েছেন রেফারিরা। তার মধ্যে অবশ্য পাঁচটি পেনাল্টি মিস করেছেন ফুটবলাররা। পোল্যান্ডের বিরুদ্ধে মেসির পেনাল্টি নষ্ট তার মধ্যে একটি। ভারের সাহায্য নিয়ে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সেই সিদ্ধান্ত নিয়ে অবশ্য বিতর্ক হয়েছে। কিন্তু মেসির শট বাঁচিয়ে দেন পোল্যান্ডের গোলরক্ষক।

আবার ভারের সাহায্যে পেনাল্টি বাতিলও হয়েছে। বেলজিয়ামের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার পক্ষে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। কিন্তু পরে ভারের সাহায্যে সেই পেনাল্টি বাতিল করেন রেফারি।

কারণ, ক্রোয়েশিয়ার ফুটবলারকে ফাউল করার আগে তাদেরই এক ফুটবলার অফসাইডে ছিলেন। একই কাণ্ড ঘটেছিলো ব্রাজিলের বিরুদ্ধেও। পেনাল্টি বাতিল করে ফ্রি কিক দেন রেফারি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়