শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ভারত ভ্রমণ নিয়ে হাইকমিশনারের বক্তব্য ভুলভাবে উপস্থাপন হচ্ছে’

ভারত ভ্রমণ নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বক্তব্য সামাজিক গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে দেওয়া হাইকমিশনারের বক্তব্য পুনরায় প্রচার হচ্ছে।
যেটা বর্তমান সময়ের জন্য প্রযোজ্য নয়।

শনিবার (৭ মে) ঢাকার ভারতীয় হাইকমিশনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, একটি সংবাদপত্রের প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। সেই প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশি নাগরিকদের ওমিক্রন মামলা বাড়ার কারণে এ সময়ে ভারতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
তবে ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের জানুয়ারি মাসে। সেই সময়ে এ প্রতিবেদন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিতও হয়েছিল। তবে এটি কোনো একটি সাম্প্রতিক প্রতিবেদন নয়।

হাইকমিশনের মুখপাত্র স্পষ্ট করেছেন, ভারত সরকারের এ ধরনের কোনো পরামর্শ নেই এবং ভারত সমস্ত জাতীয়তার ভ্রমণের জন্য উন্মুক্ত রয়েছে। শুধুমাত্র ভারতে ভ্রমণের সুবিধার জন্যই বাংলাদেশে ১৬টি ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্র মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত সময়ের জন্য খোলা ছিল। এমনকি ভিসার অতিরিক্ত চাহিদা মেটাতে ছুটির দিনেও আবেদন কেন্দ্র খোলা ছিল।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা