শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতকে দূষিত বলায় ট্রাম্পকে এক হাত নিলেন বাইডেন

ভারতকে দূষিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই মন্তব্যের সমালোচনা করে এক হাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।

তার কথায়, ‘বন্ধুদের সঙ্গে কথা বলতে জানেন না ট্রাম্প। ’

২৪ ঘণ্টা আগেই শেষ প্রেসিডেন্সিয়াল ডিবেটে পরস্পরকে তীব্র আক্রমণ করেন বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

শনিবার তার ঝাঁজ আরও বাড়িয়েছেন বাইডেন। সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে বর্ণবিদ্বেষী বলে মন্তব্য করেছেন।

ভারত ও আমেরিকার সম্পর্ক অত্যন্ত গভীর। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসীদের বিরুদ্ধে বিপজ্জনক বক্তব্যের জেরে আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

তাদের উপর শ্বেতাঙ্গ কট্টরপন্থীদের আক্রমণ বাড়ছে। তাই আমেরিকায় বসবাসকারী প্রায় ২০ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত ভোটারের কাছে তাকে সমর্থন চেয়ে আবেদন করলেন প্রেসিডেন্ট পদে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন।

উল্লেখ্য, এবার তার রানিং মেট তথা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসও ভারতীয় বংশোদ্ভূত। তাই তাদের অধিকাংশ বাইডেন-হ্যারিস জুটিকেই সমর্থন করবেন বলে মনে করা হচ্ছে।

তার উপর ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে ডেমোক্রাটদের প্রতি সমর্থনের প্রবণতা রয়েছে বহুদিন ধরেই।

বিশ্বের জলবায়ু প্রসঙ্গে বলতে গিয়ে ভারত, চীন, রাশিয়াকে দূষিত বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, চীনের দিকে দেখুন, দেশটি খুবই নোংরা। ভারত ও রাশিয়ার দিকে দেখুন, সেখানকার বাতাস দূষিত। আমি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে গেছি, কারণ এর নামে আমাদের হাজার হাজার কোটি ডলার নেওয়া হচ্ছিল; কিন্তু অন্যায় আচরণ করা হচ্ছিল।

সূত্র : সংবাদ প্রতিদিন।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা