শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে আরও কমেছে দৈনিক সংক্রমণ, সুস্থতা বেড়েছে

গত মঙ্গলবার থেকেই ভারতে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা তিন লাখের নিচে। সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৫৩২ জন। দৈনিক সংক্রমণের পরিমাণ গত ২৪ ঘণ্টায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে। কমেছে দৈনিক সংক্রমণের হারও।

বৃহস্পতিবার ভারতে করোনার দৈনিক সংক্রমণের হার ছিল ১৯.৫৯ শতাংশ। শুক্রবার তা কমে হয় ১৫.৮৮ শতাংশ। শনিবার (২৯ জানুয়ারি) তা আরও কমে হলো ১৩.৩৯ শতাংশ। দেশজুড়ে সুস্থতার হারও সামান্য বেড়েছে। বর্তমানে ভারতে সুস্থতার হার ৯৩.৮৯ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কারণে দেশে মোট ৮৭১ জনের মৃত্যুর কথা উল্লেখ করা আছে। তবে কেরালায় আগের ২৫৮ জন মৃতের নাম এই তালিকায় যোগ হওয়ায় মৃত্যুর সংখ্যাতে এই বৃদ্ধি লক্ষ করা গেছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৬১৩ জন। শুক্রবার নতুন করে ৮৭১ জন মৃতের তালিকা প্রকাশ হওয়ায় ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৯৩ হাজার ১৯৮ জনে।

বিশ্বের সব থেকে বেশি করোনা আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে ভারত। ভারতে এ পর্যন্ত মোট ৪ কোটি আট লাখ ৫৮ হাজার ২৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা মোট আক্রান্তের ৪.৯১ শতাংশ। মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

এদিকে ভারতে এ পর্যন্ত মোট ১৬৫ কোটি ৪ লাখ ৮৭ হাজার ২৬০ ডোজ টিকা দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৫৬ লাখ ৭২ হাজার ৭৬৬ ডোজ।

ভারতে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের পাশাপাশি জোরালোভাবে চলছে বুস্টার ডোজ দেওয়ার কাজও। এরই মধ্যে, শুক্রবার মানবদেহে তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ছাড়পত্র পেয়েছে কোভ্যাক্সিন টিকা প্রস্তুতকারক ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের নাকের মাধ্যমে নেওয়া বুস্টার টিকা। তবে কোভ্যাক্সিনের দুটি টিকা গ্রহণ করা ব্যক্তিদের ওপরই করা যাবে এই তৃতীয় পর্যায়ের পরীক্ষা।

ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) শুক্রবার এই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা অনুমোদন দিয়েছে। ভারতের ৯টি জায়গায় এই তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালানো হবে। ভারত বায়োটেক এই টিকার নাম দিয়েছে বিবিভি১৫৪।

হায়দরাবাদ ভিত্তিক টিকা প্রস্তুতকারক এই সংস্থা গত মাসেই নাকের মাধ্যমে নেওয়া টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালানোর জন্য ডিসিজিআই এর অনুমোদন চেয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন