শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলের পুটখালী সীমান্তে ২০পিচ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় ২০পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ আটকের ঘটনা ঘটে।

খুলনা, ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর ই-এলাহী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। সেসময় ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০পিচ স্বর্ণের বারসহ দুই চোরাচালানীকে আটক করে বিজিবি।’

আটককৃত স্বর্ণ পাচারকারীদ্বয়, স্বর্ণের বার এবং অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করা হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক