বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই আসামি আটক

যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে যাচাই-বাছাইয়ের সময় তাদের বিরুদ্ধে হত্যা মামলার তথ্য পাওয়া যায়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন সুনামগঞ্জ জেলার হালুরগাঁও ও ৯৫ পুরোমুক্তো এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের দুই ছেলে—সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান। তারা সম্পর্কে সহোদর ভাই।

ইমিগ্রেশন সূত্র জানায়, দুপুরে দুই ভাই বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিয়ে ভারতে যাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেন। নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পাসপোর্ট ও ব্যক্তিগত তথ্য অনলাইন ডাটাবেইসে যাচাই করা হলে তাদের নামে সুনামগঞ্জ জেলায় দায়ের করা একটি হত্যা মামলার তথ্য শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের গতিবিধি সীমিত করে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করে।

আটক সাদিকুর রহমান শামিম সাংবাদিকদের জানান, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ছাত্রলীগের রাজনীতিতেও যুক্ত ছিলেন। স্থানীয় পারিবারিক বিরোধের জেরে তাদের নামে মামলা হয়েছে বলে তিনি দাবি করেন।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, পাসপোর্ট যাচাইয়ের সময় তথ্যভাণ্ডারে তাদের নামে হত্যা মামলা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের ওই থানায় হস্তান্তর করা হবে।

ইমিগ্রেশন সূত্র আরও জানায়, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পলাতক আসামিদের পালিয়ে যাওয়ার চেষ্টা রোধে বেনাপোল চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত তথ্য যাচাই ও আন্তঃথানা সমন্বয়ের মাধ্যমে অভিযুক্তদের শনাক্তে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি