বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে রিপন সরকার (৪৫) (পাসপোর্ট নম্বর- A08018644) নামের একাধিক মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার নামে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় দেখতে পান রিপন সরকার বগুড়া সদর থানায় দায়েরকৃত একাধিক মামলার এজাহার নামীয় আসামি।

আটক রিপন সরকার বগুড়া জেলার সদর থানার ঠেংগামারা গ্রামের সাজু সরকারের ছেলে।

বগুড়া সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, রিপনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর দায়েরকৃত মামলা নম্বর-৪১ (ধারা-১৪৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড এবং ৩/৫/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮) এবং ২০২১ সালের ১২ অক্টোবর দায়েরকৃত মামলা নম্বর-২৯ (ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩) রয়েছে। উভয় মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন মুন্সি জানান, সে এজাহারভুক্ত আসামি তাকে আটক করা হয়েছে।ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী