বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে সিলিন্ডারের দাম কমলো ৯১.৫ রুপি

ভারতে ২০২২-২৩ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট ঘোষণার ঠিক আগেই সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর মিলেছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে তেল উত্পাদনকারী সংস্থাগুলো। মঙ্গলবার ইন্ডিয়ান অয়েল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯১.৫ রুপি কমিয়েছে। দাম কমার ফলে দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম পড়বে এখন থেকে ১ হাজার ৯০৭ রুপি। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে থাকলেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো। খবর হিন্দুস্তান টাইমসের।

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশীয় এলপিজি সিলিন্ডারের দামে স্বস্তি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হলেও গ্যাসের সিলিন্ডারের দাম না বাড়ানোর সিদ্ধান্তকে ভালো পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

তবে গ্যাসের দাম না বাড়ায় আপাতত কিছুটা স্বস্তিতেই থাকছে আমজনতা। ভর্তুকিবিহীন ইন্ডেনের ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের রেট অপরিবর্তিত থাকায় ১ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে তা মিলবে ৮৯৯ রুপির কিছুটা বেশি। কলকাতায় সিলিন্ডার কেনা যাবে ৯২৬ রুপিতে। মুম্বাইতে সিলিন্ডার পাওয়া যাবে দিল্লির মতোই আর চেন্নাইতে সিলিন্ডারের দাম পড়বে ৯১৫ রুপির কিছুটা বেশি।

উল্লেখ্য, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম শেষ বারের মতো বাড়ানো হয়েছিল গত ৬ অক্টোবর। এর আগে কলকাতায় প্রতি সিলিন্ডারের দাম ছিল ৯১১ রুপি। ২০২১ সালের জানুয়ারি মাসে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৭২০ রুপির কিছুটা বেশি। অর্থাৎ গত এক বছরে লাফিয়ে ২০৬ রুপি বেড়েছে রান্নার গ্যাসের। তবে ফেব্রুয়ারিতে আর রান্নার গ্যাসের দাম বাড়ায়নি কেন্দ্রীয় সরকার। ফলে অনেকটাই স্বস্তি মিলেছে।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে তার বিস্তৃত ওবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
  • রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ