শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের কর দপ্তর বিবিসির বিরুদ্ধে যে অভিযোগ আনল

ভারতের কর দপ্তরের কর্মকর্তারা অনিয়মিত কর প্রদানের অভিযোগ এনেছে বিবিসির বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মুম্বাই ও দিল্লি কার্যালয়ে টানা ৬০ ঘণ্টা অভিযানের পর আনে তারা এই অভিযোগ।

শুক্রবার ভারতের কর বিভাগ বিবিসির নাম উল্লেখ না করেই বিবৃতিতে বলেছে, তারা একটি বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম কোম্পানির কার্যালয়ে সার্ভে (জরিপ) চালিয়েছে। যারা ভারতে হিন্দি, ইংলিশসহ দেশটির নানা ভাষায় তৈরি করে কন্টেন্ট।

কর দপ্তর আরও বলেছে, এই অভিযানে সংবাদমাধ্যমটির আয় ও মুনাফার যে তথ্য তারা পেয়েছে, তাতে দেখা গেছে ভারতে কার্যক্রম চালানোর জন্য নিয়ম অনুযায়ী যে পরিমাণ কর দেওয়ার কথা তা তারা (বিবিসি) দিচ্ছে না।

আর বিবিসি বলেছে, তারা ভারতীয় কর দপ্তরকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। বিবিসি ইঙ্গিতে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রচারের জেরেই তাদের দপ্তরে হানা দিয়েছে দেশটির কর কর্মকর্তারা।

বর্তমানে ভারতে নিজেদের কার্যক্রম স্বাভাবিক আছে বলেও দাবি করেছে বিবিসি।

তাছাড়াও ব্রিটিশ কোম্পানিটি ভারতে কাজ করা কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে।
সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর