রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন বাড়লো ২০ সেপ্টেম্বর পর্যন্ত

করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না বিশ্বজুড়ে। আমেরিকা, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ইতালি, ফ্রান্স, মেক্সিকোয় ধ্বংসযজ্ঞ চালিয়ে বিধ্বস্ত করেছে এই ভাইরাস। বর্তমানে করোনাভাইরাসের ‘হটস্পটে’ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। ভারতজুড়ে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

আর তাই লকডাউন বাড়ানো হচ্ছে দেশটির বিভিন্নে রাজ্যে।

পশ্চিমবঙ্গের কন্টেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার।

তবে শহরতলির ট্রেন এবং মেট্রো চলাচল চালু করতে চাইলে রাজ্যের কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের কোভিড পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।

সপ্তাহে এখন যেভাবে এক দিন বা দু’দিন সার্বিক লকডাউন পালন করা হচ্ছে তা-ও চলবে। আগামী ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। ২০ সেপ্টেম্বরের পর বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিধি মেনে, সামাজিক দূরত্ব মেনে যদি কলকাতা ও সংলগ্ন এলাকায় মেট্রো এবং শহরতলির ট্রেন চালানো হয়, তবে রাজ্যের কোনো আপত্তি নেই। তবে একসঙ্গে সব নয়। ধাপে ধাপে চালাতে হবে।’

১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিট এবং জেইই পরীক্ষার বিরোধিতা করে মমতা বলেন, ‘ফের কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয়েছে। কোভিড সংক্রমণ রুখতে এখনই ওই পরীক্ষার প্রয়োজন নেই। জীবন দিয়ে তো পরীক্ষা নয়। বিভিন্ন রাজ্য থেকে পরীক্ষার্থীরা আসবেন। সংক্রমণের আশঙ্কা রয়েছে।’

সূত্র: আনন্দবাজার

একই রকম সংবাদ সমূহ

তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পুরস্কার হিসেবে ২ কোটি ৯০ লাখবিস্তারিত পড়ুন

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে