বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাল কাজ করার শর্তে জেলের বদলে পরিবারে থাকবে ৭০ শিশু-কিশোর

৫০টি মামলার ৭০ জন শিশু-কিশোরকে সাজা না দিয়ে ভাল কাজ করার শর্তে পরিবারের থাকার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

এ সময় শিশু-কিশোরদের জাতীয় পতাকা, ফুল আর ডায়েরি উপহার দেওয়া হয়। এর ফলে তারা পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।

আদালত সূত্র জানায়, ছোটখাটো অপরাধে অভিযুক্ত ওই ৭০ জন শিশু-কিশোর পৃথক ৫০ টি মামলায় দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ শিশু আদালতে হাজিরা হাজিরা দিয়ে আসছিল। এর ফলে তাদের লেখাপড়া, মানসিক স্বাস্থ্যসহ স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছিল।

সূত্র জানায়, মামলার হাজিরা থেকে অব্যাহতি দিতে নিয়মিত পড়াশুনা, ভালো কাজ করা, সবার সঙ্গে ভালো আচরণ করা, গুরুজনের আদেশ মেনে চলা, বাবা মায়ের সেবা করা, গাছ লাগানো ও পরিচর্যা করা, ধর্মগ্রন্থ পাঠ করা, অসৎ সঙ্গ ত্যাগ করা, মাদক থেকে দূরে থাকাসহ ৯ টি শর্তে তাদেরকে পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেন আদালতের বিচারক।

আদালত রায়ের পর্যবেক্ষণে বলা হয়, শিশু আদালতে নির্ধারিত আইন অনুযায়ী বিচার হয়। এ ক্ষেত্রে অভিযুক্তদের পরিবারের সাথে থাকার কিছু শর্ত রয়েছে। সে অনুযায়ী তাদেরকে পরিবারের সাথে থাকার সুযোগ দেওয়া হয়েছে। কেউ শর্ত মেনে না চললে তার বিরুদ্ধে আবার মামলা চালু হবে। প্রবেশন কর্মকর্তা বিষয়গুলো দেখভাল করবেন।

প্রবেশন কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান বলেন, আদালতের আদেশ শিশু-কিশোররা মেনে চলছে কি না তিনি তা নিশ্চিত করবেন।

শিশু আদালতের পিপি হাসান মাহবুব সাদী বলেন, আদালতের আদেশে শিশুরা পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, আদালতের বিচারক এর আগেও ৯৫টি মামলার ১৩০ জন শিশু-কিশোর ও দেড় শতাধিক দম্পতিকে মুক্তি দিয়ে পরিবারের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। তবে এবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহতবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান