সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে গ্রেফতার ৫

সাতক্ষীরায় অভিযান চালিয়ে পাটকেলঘাটা থানার বাইগুনি এলাকা থেকে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯),শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০), মাহবুবুর রহমান (২৭)। তারা ঘটনার সময় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর চেষ্টা করছিল। তাদের বাড়ি যশোরের বিভিন্ন এলাকায়।

গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি পিস্তল, ১টি খেলনা পিস্তল, পিস্তলের কাভার ২টি, ১টি অকিটকি সেট, ২টি ডিবি পুলিশের কটি, ২টি হ্যান্ডকাপ, পুলিশ ফিল্ডক্যাপ ২টি, পুলিশ বেল্ট ১টি, পুলিশের ভুয়া আইডিকার্ড ১টি, মোবাইল ফোন ৪টি, হ্যান্ডব্যাগ ১টি, পিস্তল বাধার চেইন ১টি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে.কর্নেল মোস্তাক আহমেদ আজ শনিবার দুপুরে এক প্রেস বিফিংয়ে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৬ এর সদস্যরা সাতক্ষীরা খুলনা সড়কের পাটকেলঘাটার থানার বাইগুনি নামক স্থানে ছিনতাই এর প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। তারা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সাথে জড়িত বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক