বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯)-এর নির্বাচনে মোট ২৪টি পদে প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে সভাপতি পদে মোঃ এরশাদ আলী (আনারস) ও মোঃ আব্দুল হামিদ (ঘোড়া) মুখোমুখি হচ্ছেন। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আরিজুর রহমান (উড়োজাহাজ) ও মোঃ নজরুল ইসলাম (টিয়াপাখি)।

সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম (সিংহ) এবং আরিজুল ইসলাম (হাস) লড়ছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম-০২ (ঘুড়ি), মোঃ মনিরুল ইসলাম-০১ (হাতপাখা) ও সাংগঠনিক সম্পাদক পদে খাদেমুল ইসলাম (ট্রাক্টর) ও কুতুবউদ্দীন গাজী (টেবিল), কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম (খরগোশ) ও আল আমিন হোসেন (জগ), প্রচার সম্পাদক পদে সেলিম মোল্যা (কমলালেবু) ও কারিমুল ইসলাম (কাঁঠাল), দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম (দোয়েল পাখি) ও ইয়াছিন আলী (সিলিং ফ্যান) এবং সমাজকল্যাণ সম্পাদক পদে আমির হামজা (ঈগল) ও সিরাজুল ইসলাম (পদ্মফুল) প্রার্থী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে সাতজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম (কুলা), আল আমিন (চাকা), ইমাম হোসেন (তলোয়ার), হযরত আলী মৃধা (বেলচা), আবুল কালাম (ভ্যানগাড়ী), মনিরুল ইসলাম (রেডিও)।

অপরদিকে, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫)-এর প্রতীক বরাদ্দেও উৎসবমুখর পরিবেশে একাধিক প্রার্থীর অংশগ্রহণ লক্ষ করা গেছে। সভাপতি পদে আব্দুর রশিদ (চশমা), হারান চন্দ্র ঘোষ (চেয়ার), ফরহাদ হোসেন (টেলিভিশন) এবং মনিরুল ইসলাম (মোটরসাইকেল) প্রতিদ্ব›িদ্বতা করছেন। সহ-সভাপতি পদে আঃ আলিম (গরুর গাড়ি) ও হারুন অর রশিদ তুহিন (টেবিল ফ্যান) প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আছেন মাসুদ আলম (হরিণ) ও হারুনার রশিদ (হারিকেন)। সহ-সাধারণ সম্পাদক পদে সিরাজ মোল্যা (টিউবওয়েল) ও আঃ আলিম (বাঘ)। সাংগঠনিক সম্পাদক পদে শওকত আলী (কাপ-পিরিচ) এবং জাহিদুর রহমান রাজু (খেজুরগাছ) রয়েছেন। কোষাধ্যক্ষ পদে হাফিজুল ইসলাম (কবুতর) ও সুজিত কুমার মিঠু (শাপলা), প্রচার সম্পাদক পদে মুনছুর আলী গাজী (ফ্রিজ) ও সাকিব হোসেন (মাইক), দপ্তর সম্পাদক পদে ইয়াছিন আলী (প্রজাপতি) ও আসাদুল ইসলাম (মোরগ), সমাজকল্যাণ সম্পাদক পদে আবুল কাশেম (কলস) ও সাদেক আলী গাজী (মই), এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হযরত আলী (তালগাছ) ও জসিম উদ্দিন (বল) প্রতিদ্ব›িদ্বতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদে আঃ সাত্তার পটো (কোদাল), রাকিবুল হাসান হারুন (গোলাপফুল), আলতাফ হোসেন (পানির বোতল), কামরুজ্জামান (হুক)। দুই ইউনিয়নের নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতীক বরাদ্দের পরবর্তী ধাপে নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। আগামী ২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!