রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভয়ে আসেননি বাংলাদেশে, ক্যারিবীয় ওপেনার নিজ দেশেই করোনা আক্রান্ত

করোনাভাইরাসজনিত সতর্কতা ও ব্যক্তিগত ভয়ের কারণ দেখিয়ে বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন অন্তত ১০ জন ক্রিকেটার। তাদের ছাড়া প্রায় দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশ সফরে খেলছে ক্যারিবীয়রা।

নাম প্রত্যাহার করা তালিকায় ছিলেন ডানহাতি ওপেনার শাই হোপও। করোনার ভয়ে বাংলাদেশে না এসেও নিজেকে নিরাপদ রাখতে পারলেন না ২৭ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। নিজ দেশে বসেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। শাই হোপ একা নন, তার ভাই কাইল হোপও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

দেশে বসে হোপ ভাইরা প্রস্তুতি নিচ্ছিলেন ঘরোয়া আসর রেজিওনাল সুপার৫০ কাপ ওয়ানডে টুর্নামেন্টে অংশ নেয়ার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় বার্বাডোজ স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে তাদের। এছাড়া গায়ানার ট্রেভন গ্রিফিথও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

গত ২৪ জানুয়ারি (রোববার) করোনা পরীক্ষা করা হয়েছে রেজিওনাল সুপার৫০ কাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের। সেখানেই পজিটিভ এসেছে শাই হোপ, কাইল হোপ ও ট্রেভন গ্রিফিথের নমুনার ফলাফল। বাকি যারা করোনা নেগেটিভ আছেন, তাদের প্রবেশ করানো হয়েছে জৈব সুরক্ষা বলয়ে।

আগামী ৭ ফেব্রুয়ারি এন্টিগায় শুরু হবে রেজিওনাল সুপার৫০ কাপের এবারের। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আপাতত বার্বাবোজ সরকারের প্রটোকল মোতাবেক আইসোলেশনে থাকতে হবে শাই ও কাইল হোপকে। পরে সময় থাকলে টুর্নামেন্টে দেখা যেতেও পারে তাদের।

তবে এখন করোনায় আক্রান্ত হওয়ায় হোপ ভাইদের বদলে বার্বাডোজ স্কোয়াডে নেয়া হয়েছে টেভিন ওয়ালকট এবং জাচারি ম্যাকেস্কিকে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর