শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরাপুরে মাদক, বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

“মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও স্মার্ট ফোনকে না বলি, সত্যবাদিতা মানবতা ও দেশপ্রেমে জাগ্রত করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যশোরের মণিরামপুরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ’র আয়োজনে মতবিনিময় সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি-২০২২) সকালে পৌর শহরের মণিরামপুর আদর্শ সম্মেলনী মাধ্যমিক বিদালয়ের হলরুমে অনুষ্ঠানটি হয়।

মাদক, বাল্যবিবাহ ও স্মার্ট ফোনকে লাল কার্ড প্রদর্শন এবং দেশপ্রেমে জাগ্রত করতে অনুষ্ঠিত লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেন, সংগঠনের মণিরাপুর শাখার সাধারণ সম্পাদক গৌরব সাহা, সাংগঠনিক সম্পাদক অভি হাসান, সহ-সাংগঠিক সম্পাদক কাজী শরীফ মাহমুদ, অর্থ সম্পাদক মেহেদী অনিক, প্রচার সম্পাদক আব্দুল্লাহ নোমান, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, শিক্ষার্থী জাকিয়া সুলতানা তিশা, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন- ২০০৭ সালে আমি নবম শ্রেণিতে এবং আমার বোন ফারজানা আক্তার সুমি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আমার বাবা তখন একজন সেনা কর্মকর্তা। ছাত্র জীবনে দুই ভাই-বোনের সেনা কল্যাণের টিফিনের টাকা দিয়ে অসহায়, গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়া লেখার সহয়তার পাশাপাশি মাদক এবং বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম শুরু করি। এমনকি ২০১০ সালে আমি লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করি।

তিনি আরও বলেন- কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স শেষ করে ২০১১ সালে দেশব্যাপী সংগঠনটির কার্যক্রম শুরু করা করি। বর্তমানে এ সংগঠনের একশো’র অধিক শাখা রয়েছে। এ পর্যন্ত টিফিনের টাকা দিয়ে প্রায় সাড়ে ৬ লক্ষাধিক গাছ রোপন করা হয়েছে। তবে, কোন ব্যক্তি বা দাতার নিকট থেকে সংগঠনটি কোন প্রকার অর্থনৈতিন সহয়তা গ্রহন করেননা। সংগঠনের নিজস্ব সদস্যদের টিফিনের টাকা দিয়ে দেশব্যাপী এই মহতি উদ্যোগের কার্যক্রমটি চলমান রয়েছে।

আলোচনা সভার পূর্বে শিক্ষার্থীরা নানান সামাজিক সমস্যা নিয়ে অতিথিদের কাছে প্রশ্নপর্ব হয়। এ সময় অতিথিরা তা সমাধানের জন্য তাদের প্রশ্নের উত্তর দেন। পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা