শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে পূরবী সিনেমা সীলগালা : আল-আমিন পার্কে জরিমানা

মণিরামপুরে অশ্লীল ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে আল-আমিন আনন্দ বিনোদন পার্ক, মধুমতি ও পূরবী সিনেমা হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে পাঁচ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল ও দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলা খানপুর গ্রামের কালিপদ দাসের ছেলে মহাদেব দাস (২৮), বাকোশপোল গ্রামের জাবের মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৫), মোবারকপুর গ্রামের আজগর আলীর স্ত্রী সুমি খাতুন (২৫), কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের মুক্তার মোল্লার ছেলে অজিয়ার মোল্যা (৩৫) ও যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের আবজাল হোসেনের মেয়ে সুস্মিতা (২০)।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত আল-আমিন আনন্দ বিনোদন পার্কের বৈধ কাগজপত্রসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং পার্কের সুষ্ট পরিবেশ না থাকায় দশ হাজার টাকা জরিমানা ও পরিবেশ ফিরিয়ে আনার নির্দেশনা দেয়।

এছাড়াও পূরবী সিনেমা হলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে আটক করে আদালত।

আটককৃতদের মধ্যে অনৈতিক কার্যকলাপেলীপ্ত থাকায় প্রত্যেকে তিন মাস করে এবং অনৈতিক কাজের দালালদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম জেল প্রদান করে আদালত।
এসময় পূরবী সিনেমা হল সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে একই সময় মধুমিতা সিনেমা হলেও অভিযান চালায় আদালত। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায় বলে জানায় আদালত।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা