রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে আরো পাঁচজনের করোনা শনাক্ত

মণিরামপুরে মঙ্গলবার নতুন আরো পাঁচজনের করোনায় আক্রান্তের খবর এসেছে। এই নিয়ে মণিরামপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৬-তে।

মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপকুমার বসু এই তথ্য নিশ্চিত করেছেন।

মণিরামপুরে নতুন করোনা শনাক্ত পাঁচজন হলেন, উপজেলার বাটবিলা গ্রামের পরিবার পরিকল্পনা সহকারী প্রদীপ চক্রবর্তী (৫৬), শ্রীপুর গ্রামের মোহাম্মদ আসাদুল্লাহ (৪০), মশ্মিমনগরের হাজরাকাটি গ্রামের রফিকুল ইসলাম (৪৫), মণিরামপুরে অবস্থানরত এনজিও কর্মী অভয়নগরের বনগ্রামের আজম (৪৫) এবং কেশবপুরের আলতাপোল গ্রামের ব্যবসায়ী শিমুল পাল (৩০)।

ডা.অনুপ বসু বলেন, গত রোববার (৯ আগস্ট) মণিরামপুর হাসপাতাল থেকে দশজনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়। তাদের মধ্যে আজ (মঙ্গলবার) পাঁচজনের নমুনা পজেটিভ এসেছে।
নতুন আক্রান্ত সবাই নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাদের বাড়ি লকডাউনের জন্য উপজেলা প্রশাসনকে তালিকা দেওয়া হয়েছে বলে জানান ডা. বসু।

এই পর্যন্ত মণিরামপুর হাসপাতাল থেকে ৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া এই অঞ্চলের অনেকে বিভিন্ন হাসপাতালে নমুনা দিয়েছেন। তাদের মধ্যে ১২৬ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। যাদের ৮৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক