বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ঈদের কেনাকাটা নিয়ে পিতা-মাতার উপর রাগ করে যুবকের আত্মহত্যা

যশোরের মণিরামপুরে ঈদের কেনাকাটা নিয়ে পিতা-মাতার ওপর রাগ করে শাহীন আলম (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

সোমবার (২৫ এপ্রিল-২০২২) ভোরে উপজেলার তাহেরপুর এলাকায় তার নিজ ঘর থেকে স্বজনেরা শাহীনের মরাদেহটি উদ্ধার করেন। মৃত শাহীন আলম তাহেরপুর গ্রামের নজরুল ইসলাম মনুর ছেলে।

স্বজনেরা জানিয়েছেন- ঈদের কেনাকাটা নিয়ে পিতা-মাতার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন শাহীন আলম।

মৃতের চাচা সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান বলেন- শাহীন সৌদি আরব যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করেছিলো। ঈদের পরে তার যাওয়ার কথা ছিলো। এরই মধ্যে ঈদের কেনাকাটা নিয়ে পিতা-মাতার ওপর রাগ করে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় তাজাম্মুল হোসেন বলেন- গতকাল রোববার (২৪ এপ্রিল-২০২২) রাত ১১টার দিকে শাহীনের সঙ্গে চা খেয়েছি। আর আজ সকালে উঠে শুনি শাহীন নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন- এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঈদের কেনাকাটা নিয়ে পিতা-মাতার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন। তা ছাড়া আগে থেকেই শাহিন খুব জেদি ছিলো বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।

ওসি আরও বলেন- স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরাদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা