বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে এক সপ্তাহে সড়কে প্রাণ গেল ৫ জনের

হেলাল উদ্দিন : যশোরের রাজারহাট-চুকনগর মহাসড়কের মণিরামপুর অংশে গত এক সপ্তাহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন ট্রাকচালক রাজু আহমেদ, হেলপার এরফান হোসেন, ভ্যানযাত্রী নাজমুল হোসেন ও রতন মিয়া এবং মোটরসাইকেল আরোহী তারিক হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়- গত রোববার রাতে মাছের খাদ্যবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৪৩৩৯) সাতক্ষীরার উদ্দেশে রওনা দিয়ে সোমবার সকালে মণিরামপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক রাজু আহমেদ ও হেলপার এরফান হোসেন নিহত হন।

একই দিন দুপুরে মণিরামপুর সরকারি কলেজের পাশে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানযাত্রী নাজমুল হোসেন (জয়পুর) ও রতন মিয়া (গাইবান্ধা) নিহত হন।

এর আগের দিন, বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে আসার সময় চালকিডাঙ্গা বাজারের পাশে বাসের চাপায় নিহত হন কাঠ ব্যবসায়ী তারিক হোসেন। তিনি পৌর এলাকার গাংড়া মোল্যাপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।

মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান জানান- ধারণা করা হচ্ছে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চালকদের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাগুলো ঘটেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করা হয়েছে, তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি