মণিরামপুরে গরম পানিতে প্রতিবন্ধীকে ঝলসে দেওয়ার অভিযোগ


যশোরের মণিরামপুরে কাজের পারিশ্রমিক চাওয়ায় আক্তার হোসেন (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের গায়ে গরম পানি ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চা-দোকানি তরিকুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ। আহত আক্তার মণিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর-২০২২) সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পাড়দিয়া বাজারে এ ঘটনা ঘটে। আটক তরিকুল ওই বাজারের চা-বিক্রেতা। তিনি পাড়দিয়া গ্রামের মোহাম্মদ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান- উপজেলার চণ্ডীপুর গ্রামের মুনছুর সরদারের ছেলে আক্তার বুদ্ধিপ্রতিবন্ধী। তিনি দীর্ঘদিন ধরে পাড়দিয়া বাজারে পরিচ্ছন্নতার কাজ করেন। মঙ্গলবার সকালে তরিকুলের কাছে কাজের বিনিময়ে ১০ টাকা দাবি করেন আক্তার। টাকা না দিয়ে উল্টো আক্তারের গায়ে, তরিকুল গরম পানি ছুড়ে মারেন। এ সময় আক্তার প্রতিবাদ করলে তাকে মারধরও করেন তরিকুল।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন- গরম পানিতে প্রতিবন্ধীকে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চা-দোকানি তরিকুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন


