বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এক গ্রামপুলিশের বিরুদ্ধে

যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুরে মাহাবুবুর রহমান নামের এক গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর মাহাবুবুর এলাকা ছেড়ে পালিয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ওই গৃহবধূ মণিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

মাহাবুবুর মনোহরপুর গ্রামের আবদুল খালেক সরদারের ছেলে।

স্থানীয়রা জানান- মনোহরপুর গ্রামের এক গৃহবধূ তার শিশু কন্যার জন্মনিবন্ধন সনদ পেতে মাহাবুবুরের শরণাপন্ন হন। জন্মনিবন্ধন সনদ দেওয়ার নাম করে গত শনিবার (১৬ এপ্রিল-২০২২) গভীররাতে মাহাবুবুর ওই গৃহবধূর বাড়িতে যান। এ সময় ওই গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে মাহাবুবুর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশাপাশের লোকজন এসে মাহাবুবুরকে হাতেনাতে আটক করে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক ইয়াকুব আলী ও রাজু আহম্মদ জানান- হাতেনাতে আটকের পর মাহাবুবুর তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আনিচুর রহমান ও সদর আলী জানান- গত রবিবার (১৭ এপ্রিল-২০২২) দুপুরের দিকে এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মাহাবুবুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু জানান- এই ঘটনার পর থেকে অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্যকে পরিষদে আসা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর ই আলম সিদ্দিকী বলেন- অভিযোগটি তদন্ত করতে নেহালপুর ফাড়ির ইনচার্জ এসআই আতিকুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসআই আতিকুজ্জামান জানান- গত সোমবার (১৮ এপ্রিল-২০২২) প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম