বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে টিসিবি পণ্য নিতে আসা কার্ডধারীদের বিস্কুট-পানীয় দিয়ে আপ্যায়ন

যশোরের মনিরামপুর পৌরসভার কাউন্সিলর বাবুলাল চৌধুরীর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন। তিনি টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)-এর পণ্য নিতে আসা কার্ডধারীদের বিস্কুট ও কোমল পানীয় দিয়ে আপ্যায়ন করেছেন।

বুধবার (১৩ এপ্রিল-২০২২) পৌরশহরের গাংড়া মোড়ে টিসিবি পণ্য নিয়ে ফেরার সময় কার্ডধারীদের হাতে বিস্কুট ও কোমল পানীয় তুলে দেন।

জানা যায়- দেশব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। এবারই প্রথম সুবিধাভোগীদের কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য তুলে দেওয়া হচ্ছে। বুধবার পৌরশহরের ৩নং ওয়ার্ডবাসীদের টিসিবি পণ্য বিক্রির দিন ধার্য ছিলো।

এদিন সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার বাবুলাল চৌধুরী নিজ উদ্যোগে টিসিবি কার্ডধারীদের বিস্কুট ও কোমল পানীয় তুলে দেন।

এ সময় ফিরোজা, নিলিমা, আসমা, আহাদসহ একাধিক সুবিধাভোগী কাউন্সিলরের এমন উদ্যোগের প্রশংসা করেন সুবিধাভোগীরা। তারা জানান- টিসিবি পণ্য নিতে এসে এভাবে আপ্যায়িত হবেন ভাবতেই পারেননি।

কাউন্সিলর বাবুলাল চৌধুরী জানান- একে তো প্রখর রোদ; তারপর গরম এবং অনেকেই রয়েছেন রোজা। এসব চিন্তা করেই টিসিবি পণ্য নিতে আসা প্রায় সাড়ে তিনশ কার্ডধারী নারী-পুরুষের হাতে তিনি বিস্কুট ও কোমল পানীয় তুলে দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি